ইরানের প্রধান গ্যাসক্ষেত্রে হামলা করবে না ইসরায়েল: নেতানিয়াহু

ইরানের প্রধান গ্যাসক্ষেত্র সাউথ পার্স লক্ষ্য করে আর কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একক সিদ্ধান্তে ওই গ্যাসক্ষেত্রে হামলা চালানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইরানের শাসকগোষ্ঠী হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ বন্ধ করে বিশ্বকে চাপের মুখে ফেলতে চাইছে। তবে এই প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক জ্বালানি বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছে, যা কার্যকর হবে না।
বিজ্ঞাপন
নেতানিয়াহু দাবি করেন, যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনা হয়নি। বরং তার ভাষ্য অনুযায়ী, এক বছর আগে ডোনাল্ড ট্রাম্পই তাকে জানিয়েছিলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে হবে।
সূত্র: আল জাজিরা








