Logo

ঈদের শুভেচ্ছা জানালেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ, ২০২৬, ২৪:৩২
ঈদের শুভেচ্ছা জানালেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এক লিখিত বার্তায় তিনি শান্তি, ঐক্য ও সমৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নতুন নেতা হিসেবে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বার্তা, যা দেশটির টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এমন এক সময়ে এই বার্তা প্রচারিত হলো, যখন ইরানের রাজনৈতিক প্রেক্ষাপট সংবেদনশীল এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে, গত সোমবার (১৮ মার্চ) বিশেষজ্ঞদের পরিষদের বৈঠকে তাকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে দায়িত্ব গ্রহণের পর মুজতবা খামেনির নেতৃত্বকে স্বাগত জানিয়েছে সরকারের বিভিন্ন অঙ্গ, বিচার বিভাগ, নিরাপত্তা ও সামরিক বাহিনীসহ রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রীয় সূত্রগুলো জানিয়েছে, এসব সংস্থা তার প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছে।

সূত্র: বিবিসি (ফার্সি)

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD