Logo

৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা, সতর্কতা জারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ, ২০২৬, ১৭:২৬
৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা, সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (United States Geological Survey) জানিয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে এই ভূকম্পন অনুভূত হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৩৭ কিলোমিটার গভীরে। এটি টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহর নেইয়াফুর প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত ভূমিকম্প হয়ে থাকে, তবে এবারের ভূকম্পনের মাত্রা তুলনামূলকভাবে শক্তিশালী ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD