ইসরায়েলে আবারও ইমাদ ও কদর ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

যুদ্ধবিরতি ও আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক মন্তব্য করার পরও ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ মার্চ) এই হামলার ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বিজ্ঞাপন
আইআরজিসি জানিয়েছে, তাদের চলমান প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস–৪’-এর ৭৮তম ধাপে এই হামলা চালানো হয়।
সংস্থাটির দাবি, নতুন দফার হামলায় ইসরায়েলের ডিমোনা, তেল আবিব ও ইলাতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ওই অঞ্চলে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইমাদ ও মাল্টি-ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালনা করেছে। তাদের ভাষায়, এটি ‘অভিযানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি’।
সংস্থাটি আরও দাবি করে, এই ধাপটি যুদ্ধ ইতিহাসে একটি ‘অভূতপূর্ব রেকর্ড’ তৈরি করেছে। একই সঙ্গে বলা হয়, অধিকৃত ইলাত বন্দর, পারমাণবিক স্থাপনার জন্য পরিচিত ডিমোনা এলাকা এবং উত্তর তেল আবিবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, এটি ডিমোনায় তাদের দ্বিতীয় হামলা। এর আগে চালানো এক হামলায় ডিমোনা ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে বলে তারা জানায়।
বিজ্ঞাপন
সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, তাদের মূল বাহিনী এবং বাসিজ স্বেচ্ছাসেবক ইউনিট এখনো যুদ্ধে সম্পূর্ণভাবে যুক্ত হয়নি। ভবিষ্যতে এই বাহিনী যুক্ত হলে সংঘাত আরও তীব্র হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
আরও পড়ুন: হঠাৎ রেড অ্যালার্ট জারি করলো আরব আমিরাত
বিবৃতিতে বলা হয়, আগ্রাসন অব্যাহত থাকলে তার ‘কঠোর জবাব’ দেওয়া হবে এবং যেকোনো পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী ও সমর্থককে দ্রুত প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।
বিজ্ঞাপন
গত মাসের শেষ দিকে ইরানের সামরিক অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস–৪’ শুরু হয় বলে আইআরজিসি জানায়।








