Logo

ট্রাম্পের যুদ্ধবিরতি দাবিকে উড়িয়ে দিলো ইরানের প্রতিরক্ষা বাহিনী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ, ২০২৬, ১৪:১৪
ট্রাম্পের যুদ্ধবিরতি দাবিকে উড়িয়ে দিলো ইরানের প্রতিরক্ষা বাহিনী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চলছে বলে যে দাবি করেছেন, তা নাকচ করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।

বিজ্ঞাপন

বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি ট্রাম্পের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন নিজেদের মধ্যেই আলোচনা করছে, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনার বাস্তবতা নেই।

বুধবার (২৫ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ, আলোচনা হচ্ছে, তবে তা ইরানের সঙ্গে নয়। তারা নিজেদের মধ্যেই এই যুদ্ধ নিয়ে কথা বলছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেন ব্যর্থতাকে চুক্তি হিসেবে উপস্থাপন না করেন।”

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক ইস্যুতে সংলাপ হলেও গত ফেব্রুয়ারির শেষ দিকে তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি চুক্তির চেষ্টা চলছে এবং দেশটি আলোচনায় আগ্রহী। তবে ইরানি পক্ষ সেই বক্তব্যও প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল জোলফাঘারি আরও বলেন, যুদ্ধ কেবল তখনই থামবে, যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মানসিকতা থেকে সরে আসবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমঝোতা সম্ভব নয়—এটা এখনো নয়, ভবিষ্যতেও নয়।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD