Logo

ইসরায়েলসহ চার দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ, ২০২৬, ১৫:৪৩
ইসরায়েলসহ চার দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

ইসরায়েল, কুয়েত, জর্ডান ও বাহরাইনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) ইসরায়েলের পাশাপাশি কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে দাবি করা হয়, অধিকৃত অঞ্চলের ভেতরের লক্ষ্যবস্তুসহ ওইসব দেশের মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্টভাবে তরল ও কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে আলোচনায় বলেন, তেহরান সাময়িক নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়, আরাঘচি ওয়াং ইকে জানান, ইরান একটি স্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী, অস্থায়ী সমাধানে নয়।

তিনি হরমুজ প্রণালী প্রসঙ্গেও ইরানের অবস্থান তুলে ধরে বলেন, এই জলপথ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ থাকবে। তবে তিনি দাবি করেন, বর্তমানে ‘শত্রু দেশগুলোর’ ক্ষেত্রে এই নীতির ব্যত্যয় ঘটছে।

বিজ্ঞাপন

অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলোচনায় বলেন, সংঘাতের চেয়ে আলোচনার পথই সবসময় উত্তম বলে মনে করে চীন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD