Logo

যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধসহ ৫ শর্ত দিল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ, ২০২৬, ১৫:৫০
যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধসহ ৫ শর্ত দিল ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে পাঁচ দফা শর্ত দিয়েছে ইরান। সোমবার হিব্রু গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলমান সংঘাত নিরসনে এই শর্তগুলো সামনে আনা হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই ইরান এসব কঠোর দাবি উত্থাপন করেছে।

প্রথম শর্তে ইরান ভবিষ্যতে আর কোনো যুদ্ধ শুরু হবে না—এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা চেয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় শর্ত হিসেবে কৌশলগত হরমুজ প্রণালীকে ঘিরে নতুন নিরাপত্তা কাঠামো গঠনের দাবি জানানো হয়েছে। তেহরানের মতে, ওই অঞ্চলের নিয়ন্ত্রণ কার্যত তাদের অধীনে থাকা উচিত।

তৃতীয় শর্তে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার দাবি তুলেছে ইরান। তাদের অভিযোগ, এসব ঘাঁটি থেকেই অঞ্চলে উত্তেজনা ছড়ানো হচ্ছে।

চতুর্থ শর্ত হিসেবে সাম্প্রতিক সংঘাতে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়, হামলার কারণে দেশটির অবকাঠামো ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

পঞ্চম শর্তে ইরান অভিযোগ করেছে, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বা তাদের হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখছে এবং তেহরান এখন আলোচনায় বেশি আগ্রহ দেখাচ্ছে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারির পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়, যার পর থেকে বিভিন্ন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD