Logo

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরির সংঘর্ষে আগুন, ১৩ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ, ২০২৬, ১৩:২৩
ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরির সংঘর্ষে আগুন, ১৩ জন নিহত
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী একটি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে, যখন তেলেঙ্গানা থেকে নেল্লোরের দিকে যাত্রা করছিল যাত্রীবাহী বাসটি। পথে একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজন যাত্রী বাসের ভেতরে আগুনে ঝলসে মারা যান।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান আটজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক ধারণা, বাসচালকের নিয়ন্ত্রণ হারানোয় সংঘর্ষ ঘটতে পারে।

ঘটনার পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD