Logo

যুদ্ধে ইরানকে ড্রোন ও খাদ্য সহায়তা দিচ্ছে রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ, ২০২৬, ১৪:৪৬
যুদ্ধে ইরানকে ড্রোন ও খাদ্য সহায়তা দিচ্ছে রাশিয়া
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে রাশিয়া—এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কিত তথ্য ইরানের প্রতিরক্ষা বাহিনীকে সরবরাহ করা হচ্ছে।

পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো আরও জানিয়েছে, গোয়েন্দা সহায়তার পাশাপাশি রাশিয়া ইরানে ড্রোন, খাদ্য ও ওষুধের চালান পাঠানো শুরু করেছে। চলতি মার্চের মধ্যেই ড্রোনের প্রথম চালান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়া ও ইরানের মধ্যে আগে থেকেই একটি বিস্তৃত কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে। এর আওতায় ২০২৩ সাল থেকে ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে আসছে রুশ বাহিনী। একই সময়ে রাশিয়ায় ইরানি প্রযুক্তিতে ড্রোন উৎপাদনও শুরু হয়।

তবে এসব তথ্যের বিষয়ে মন্তব্য জানতে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করা হলে, ক্রেমলিনের এক মুখপাত্র জানান—বর্তমানে অনেক ভুয়া তথ্য ছড়াচ্ছে। তবে ইরানের নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার বিষয়টি তিনি স্বীকার করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD