যৌথ হামলায় এবার আইআরজিসি নৌ কমান্ডাকে হত্যার দাবি ইসরায়েলের

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌ শাখার কমান্ডার আলিরেজা তাংশিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
বিজ্ঞাপন
এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে এ হামলা চালানো হয় এবং এতে তাংশিরির মৃত্যু হয়েছে। তিনি হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও বন্ধের কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে উল্লেখ করা হয়।
তবে এ ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান বা ইসরায়েলের সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
২০১৮ সাল থেকে আইআরজিসির নৌ শাখার নেতৃত্বে ছিলেন তাংশিরি। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ঘিরে নেওয়া পদক্ষেপগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর আগে একাধিক হামলা থেকেও তিনি অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন বলে জানা যায়।








