Logo

তেল আবিবে সেনা সদর দপ্তরে হামলার দাবি হিজবুল্লাহর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ, ২০২৬, ১৫:৪৩
তেল আবিবে সেনা সদর দপ্তরে হামলার দাবি হিজবুল্লাহর
ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবে সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে তেল আবিবের উত্তরে একটি সামরিক গোয়েন্দা স্থাপনাতেও হামলার কথা জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, বুধবার গভীর রাতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কিরিয়া এলাকা ইসরায়েলের সামরিক সদর দপ্তরসহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার কেন্দ্র হিসেবে পরিচিত।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ চলছে বলেও দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় তাদের এক সেনা গুরুতর আহত হয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD