Logo

ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালাল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ, ২০২৬, ১৬:৫৫
ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা চালাল ইরান
ছবি: সংগৃহীত

ইরান নতুন করে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাত দিয়ে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের চলমান সামরিক অভিযানের ৮২তম ধাপ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া এই অভিযানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও মৃত সাগরের দক্ষিণে অবস্থিত পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একই দিনে ইরান পাল্টা জবাব দিতে শুরু করে। এরপর টানা ২৭ দিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করেছে।

বিজ্ঞাপন

এদিকে, তেহরান হরমুজ প্রণালিতে কার্যক্রম বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD