ইরানের সঙ্গে চুক্তি হলেও লেবাননে হামলা চালবে: ইসরায়েল

ইরানের সঙ্গে কোনো সমঝোতা হলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে একটি হিব্রু ভাষার সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
সূত্র জানায়, ইরান ও হিজবুল্লাহর মধ্যে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে কাজ করছে ইসরায়েল। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লেবাননে এই অভিযান অব্যাহত থাকবে বলে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের অবস্থান।
এছাড়া বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে ইরানের সঙ্গে কোনো ধরনের সম্ভাব্য সমঝোতা হলেও হিজবুল্লাহবিরোধী অভিযান থামানো হবে না।
বিজ্ঞাপন
একইসঙ্গে দাবি করা হয়েছে, ইরান এমন একটি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে ইসরায়েলি অভিযান বন্ধ না হলে তাদের পক্ষ থেকেও রকেট হামলা চালানো হবে। তবে এ ধরনের কোনো সংযোগ ব্যবস্থা মেনে নেবে না ইসরায়েল।
অন্যদিকে, ইসরায়েলের আশঙ্কা—যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করতে সাময়িক যুদ্ধবিরতির পথে যেতে পারে।








