Logo

আমিরাতে ইউক্রেনের ড্রোন-বিধ্বংসী স্থাপনায় ইরানের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ, ২০২৬, ১৮:০০
আমিরাতে ইউক্রেনের ড্রোন-বিধ্বংসী স্থাপনায় ইরানের হামলা
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ডিপো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় সংশ্লিষ্ট ডিপো ধ্বংস হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা দিচ্ছিল।

বিজ্ঞাপন

ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সেনাদের গোপন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সঙ্গে মার্কিন বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে সেখানে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোকেও টার্গেট করা হয়। তাদের দাবি, হামলার ফলে ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এর আগে আজ শনিবার এক অঘোষিত সফরে আমিরাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময় তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোতে টার্গেট করার তথ্য জানাল ইরান।

বিজ্ঞাপন

এদিকে, আমিরাত সফরের আগে সৌদি আরব সফর করেন জেলেনস্কি। সেখানে তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় এবং একটি সমঝোতায় পৌঁছানো হয়। চুক্তি অনুযায়ী, ইরানের ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেন সহায়তা দেবে বলে জানা গেছে।

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD