সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, এক সপ্তাহে আহত ২৯ সেনা

সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রিন্স সুলতান এয়ার বেইস লক্ষ্য করে ইরানের হামলায় গত এক সপ্তাহে অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওই ঘাঁটিতে হামলার সময় ইরান ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৯টি ড্রোন নিক্ষেপ করে। এতে অন্তত ১৫ জন সেনা আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে কিছু মার্কিন গণমাধ্যম জানিয়েছিল, ওই হামলায় ১০ জন সেনা আহত হয়েছেন এবং দুজনের অবস্থা গুরুতর।
এর আগে, চলতি সপ্তাহের ২৩ মার্চ একই ঘাঁটিতে আরেকটি হামলায় ১৪ জন মার্কিন সেনা আহত হন বলে যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে প্রায় ২ হাজার ৩২১ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। তারা দেশটির সঙ্গে সমন্বয়ে আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় কাজ করছেন এবং সামরিক বিমান পরিচালনায় সহায়তা দিচ্ছেন।
রিয়াদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মোতায়েন কিছু সেনা প্যাট্রিয়ট মিসাইল ও থাড প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম পরিচালনা করেন।
বিজ্ঞাপন
গত ১ মার্চ প্রথমবারের মতো এই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আহত এক মার্কিন সেনা, সার্জেন্ট বেঞ্জামিন এন. পেনিংটন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।








