'খারগ দ্বীপে যারাই হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না'

ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপে হামলার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিশন।
বিজ্ঞাপন
কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, খারগ দ্বীপকে লক্ষ্য করে যেকোনো হামলার জবাব হবে কঠোর ও সিদ্ধান্তমূলক। এমন হামলায় জড়িতরা জীবিত ফিরে যেতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির একটি গণমাধ্যম এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
বিবৃতিতে রেজাই উল্লেখ করেন, খারগ দ্বীপে আক্রমণের চেষ্টা হলে তা কঠিনভাবে প্রতিহত করা হবে এবং হামলাকারীদের পরিণতি ভয়াবহ হবে।
খারগ দ্বীপ ইরানের অন্যতম প্রধান তেল রফতানি কেন্দ্র, যেখান থেকে দেশের উল্লেখযোগ্য অংশের জ্বালানি রপ্তানি পরিচালিত হয়। সাম্প্রতিক সময়ে এই দ্বীপকে ঘিরে উত্তেজনা এবং সামরিক সতর্কতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।








