Logo

দুবাইয়ে ৫ শতাধিক যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে হামলা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ, ২০২৬, ১৮:১০
দুবাইয়ে ৫ শতাধিক যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে হামলা ইরানের
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত পাঁচ শতাধিক মার্কিন সেনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি শনিবার এ দাবি করেন।

বিজ্ঞাপন

তার বক্তব্য অনুযায়ী, দুবাইয়ের দুটি পৃথক স্থানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন, যাদের অবস্থান শনাক্ত করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, এর আগে সতর্ক করা হয়েছিল যে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর সেনারা অন্যত্র আশ্রয় নিলেও তারা নিরাপদ থাকবে না।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে এখন বুঝতে হবে যে এই অঞ্চল তাদের বাহিনীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং পরিস্থিতি ক্রমেই কঠিন হচ্ছে।

এর আগে দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন প্রতিরোধ ব্যবস্থার ডিপো লক্ষ্য করেও হামলার তথ্য দিয়েছিল ইরান।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকেই সংযুক্ত আরব আমিরাতে একাধিক হামলার দাবি করে আসছে তেহরান। দেশটিতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে এবং ইসরায়েলের সঙ্গেও তাদের কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD