যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ‘নো কিংস’ শিরোনামের এই কর্মসূচিতে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) বিভিন্ন অঙ্গরাজ্যের রাস্তায় নেমে তারা ট্রাম্পের নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এই বিক্ষোভে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। আয়োজকদের দাবি, আগের বছরের অক্টোবরের তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০ লাখ বেশি।
২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলন জোরালো হতে থাকে। আন্দোলনকারীদের অভিযোগ, ট্রাম্প বিচারব্যবস্থা ও প্রশাসনে একক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, যা গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী।
বিজ্ঞাপন
এছাড়া অভিবাসন নীতি, গর্ভপাত নিষেধাজ্ঞা এবং পরিবেশ বিষয়ক সিদ্ধান্ত নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এসব ইস্যুতেই মূলত রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
সূত্র: এএফপি








