ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাই

সংযুক্ত আরব আমিরাতে রাতভর চলা তীব্র বৃষ্টির কারণে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হয়েছে। ভোরের আগেই পুলিশ, উদ্ধারকারী যানবাহন এবং উদ্ধারকর্মীরা সড়কে নামতে বাধ্য হন। বিভিন্ন স্থানে গাড়ি আটকা পড়েছে এবং চলাচল ব্যাহত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সংযোগস্থল, সার্ভিস রোড এবং আন্ডারপাস পানিতে তলিয়ে যাওয়ায় অনেক চালক গাড়ি ফেলে যেতে বাধ্য হন। শহরের নিচু এলাকা ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন ও পথচারীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া কর্তৃপক্ষ আরও সতর্ক করেছে, শহরের কিছু অংশে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত চলতে পারে। এ কারণে দুবাই বিমানবন্দর যাত্রীদের সম্ভাব্য বিলম্বের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।








