সৌদিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস

সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ নজরদারি বিমান ধ্বংস হয়েছে। উন্নত রাডারযুক্ত এই বিমানটি আগাম সতর্কতা ও আকাশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
বিজ্ঞাপন
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। হামলায় ওই বিশেষ বিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে যুক্তরাষ্ট্রের ১২ জন সেনা আহত হয়েছেন। একই হামলায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোয়িং ই-৩ সেন্ট্রি মডেলের বিমানটি ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। উন্নত রাডার ব্যবস্থার মাধ্যমে এটি কয়েকশ কিলোমিটার দূরের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম ছিল এবং আকাশযুদ্ধে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করত।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের কাছে এই মডেলের বিমান সংখ্যা আগে প্রায় ৩০টি থাকলেও বর্তমানে তা কমে ১৬টিতে নেমে আসে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিমান সহজে প্রতিস্থাপন করা সম্ভব নয়। প্রয়োজনে ই-৭ ওয়েজটেইল মডেলের বিমান ব্যবহার করতে হয়, যার প্রতিটির দাম প্রায় ৭০০ মিলিয়ন ডলার।
সূত্র: টাইমস অব ইসরায়েল








