গাজায় পুলিশের দুটি চেকপয়েন্টে ইসরায়েলি হামলা, নিহত ৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস-নিয়ন্ত্রিত পুলিশের দুটি চেকপয়েন্টে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এই হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য এবং এক শিশুসহ তিন বেসামরিক নাগরিক নিহত হন। হামলায় আহত হয়েছেন আরও চারজন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘদিনের যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সময়ে গাজায় আবারও হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে ৬৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে।
এদিকে ইরানকে ঘিরে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যেও গাজায় সহিংসতা থামেনি। এক মাসে সেখানে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স








