‘ইরানি দ্বীপ দখলের চেষ্টা করা সম্মিলিত আত্মহত্যার সমান’

ইরানের একটি দ্বীপ দখলের যেকোনো চেষ্টা ‘সম্মিলিত আত্মহত্যা’ হিসেবে দেখা হবে বলে সতর্ক করেছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা গোলামরেজা মেসবাহি মোগাদাম। রোববার (২৯ মার্চ) এ বিষয়ে বক্তব্য সামনে আসে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মার্কিন বাহিনীর উচিত পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। সম্ভাব্য বড় ধরনের ক্ষতির ঝুঁকি মাথায় রেখে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মোগাদাম আরও বলেন, অতীতে ইরানের উচিত ছিল হরমুজ প্রণালিকে আরও আগেই কৌশলগতভাবে ব্যবহার করা। এর মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি বৈরী দেশগুলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।








