নিরাপদে হরমুজ অতিক্রম করল ভারতের ২ এলপিজি ট্যাঙ্কার

ভারতের দিকে রওয়ানা হওয়া দুটি এলপিজি (রান্নার গ্যাস) ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, মোট ৯৪ হাজার মেট্রিক টন এলপিজি বহনকারী জাহাজ দুটি চলতি সপ্তাহেই মুম্বাই বন্দরে পৌঁছাবে।
বিজ্ঞাপন
এই দুটি জাহাজ সাম্প্রতিক ভারতের পতাকাবাহী ট্যাঙ্কারগুলোর মধ্যে সর্বশেষ। এর আগে আরও চারটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে। এছাড়া আরও তিনটি ট্যাঙ্কার এখনও প্রণালির পশ্চিম অংশে অবস্থান করছে।
বর্তমানে পশ্চিম উপসাগরীয় অঞ্চলে ১৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ কাজ করছে, যেখানে ৪৮৫ জন ভারতীয় নাবিক কর্মরত।
বিজ্ঞাপন
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক। গত বছর দেশটি মোট ৩৩.১৫ মিলিয়ন টন গ্যাস ব্যবহার করেছে, যার প্রায় ৬০ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ হয়। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ এলপিজি আসে মধ্যপ্রাচ্য থেকে, তাই হরমুজ প্রণালি ভারতের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: আল-জাজিরা








