Logo

হরমুজে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ, ২০২৬, ১২:০২
হরমুজে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরান
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদীয় কমিটি। দেশটির বিপ্লবী গার্ড কোর সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য এই পরিকল্পনার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার কথাও উল্লেখ রয়েছে। পাশাপাশি, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যে জানা গেছে, ওমানের সহযোগিতায় এই টোল ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন হয়। চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই রুট কার্যত বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বেড়েছে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা যুদ্ধের আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

এ অবস্থায় বিশেষ করে এশিয়ার দেশগুলো জ্বালানি সরবরাহ সীমিত করতে বাধ্য হচ্ছে। ক্ষতিগ্রস্ত দেশগুলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করছে, কারণ এই পথই উপসাগরীয় অঞ্চলের প্রধান রপ্তানি রুট।

বিজ্ঞাপন

ইরানের সংসদ সদস্য আলায়েদ্দিন বোরৌজারদি জানিয়েছেন, কিছু জাহাজ থেকে ইতোমধ্যে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত ট্রানজিট ফি নেওয়া হচ্ছে। তার ভাষায়, যুদ্ধের ব্যয় সামাল দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি, এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD