ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বিমান অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র সিসিলি দ্বীপের সিগোনেল্লা বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল, তবে ইতালির সরকার তা অনুমোদন করেনি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
বিজ্ঞাপন
সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী কোনও পূর্ব আলোচনার ছাড়াই কিছু শক্তিশালী বোমারু বিমান সিগোনেল্লায় পাঠায়। বিষয়টি জানার পর রোম ওয়াশিংটনকে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো সামরিক অভিযানে এই ঘাঁটি ব্যবহার করা যাবে না। অন্য কোনো ঘাঁটি ব্যবহার করতে চাইলে দাপ্তরিক অনুমতি নিতে হবে।
ইতালিতে মার্কিন সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে, যার মধ্যে আভিয়ানো বিমানঘাঁটি, ভিসেঞ্জা সেনাঘাঁটি, ক্যাম্প ডার্বি সেনাঘাঁটি, নেপলস নৌঘাঁটি এবং সিগোনেল্লা বিমান ও নৌঘাঁটি উল্লেখযোগ্য। কতগুলো বিমান সিগোনেল্লায় পাঠানো হয়েছিল, সে বিষয়ে ইতালির সরকারি সূত্র কিছু জানাননি।
এর আগে স্পেনও একই কারণে দুই স্পেনীয় সেনাঘাঁটির ব্যবহার যুক্তরাষ্ট্রের জন্য নিষিদ্ধ করে।








