তুরস্ক উপকূলে নৌকা ডুবে ১৮ অভিবাসীর মৃত্যু

ছবি: সংগৃহীত
তুরস্কের দক্ষিণ-পশ্চিম বোদরুম উপকূলের কাছে এজিয়ান সাগরে একটি নৌকা ডুবে আঠারো অভিবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার (১ এপ্রিল) তুরস্কের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নৌকা ডুবির পর ২১ জন নথিবিহীন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিবাসীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান এখনও চলছে।
উল্লেখ্য, তুরস্ক থেকে গ্রিক দ্বীপপুঞ্জের বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়ার সময় নৌকা ডুবে যাওয়ার ঘটনা এখানে কম নয়।
সূত্র: এএফপি
জেবি/জেএইচআর








