Logo

হরমুজ প্রণালী খুলবে, তবে ট্রাম্পের জন্য বন্ধ থাকবে: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১৪:৪৯
হরমুজ প্রণালী খুলবে, তবে ট্রাম্পের জন্য বন্ধ থাকবে: ইরান
ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে, তবে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যেসব দেশ ইরানের নতুন নিয়ম মেনে চলবে, তারা নির্বিঘ্নে তাদের জাহাজ নিয়ে হরমুজ পার হতে পারবে। আজিজি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “হরমুজ প্রণালী অবশ্যই খোলা থাকবে। কিন্তু ট্রাম্পের জন্য নয়। এটি তাদের জন্য খোলা থাকবে যারা ইরানের নতুন নিয়ম মেনে চলে।”

এছাড়া, ট্রাম্পের ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা নিয়েও ইব্রাহিম আজিজি কৌতুক করেছেন। তিনি বলেন, “ট্রাম্প অবশেষে তার সরকার পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু পরিবর্তন হয়েছে সামুদ্রিক সরকারের ওপর।”

বিজ্ঞাপন

ইরান হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের জন্য টোল প্রবর্তনের প্রস্তুতিও নিয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরান ব্রডকাস্টিং জানায়, “নৌপথের সুরক্ষা, চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন আর্থিক নীতি গ্রহণ করা হয়েছে। এর আওতায় জাহাজগুলোর ওপর স্থানীয় মুদ্রা রিয়ালে টোল ধার্য করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।”

সূত্র: ইরান ব্রডকাস্টিং

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD