Logo

পাকিস্তানে ডিজেলের দাম বেড়েছে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩%

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল, ২০২৬, ১৪:২৫
পাকিস্তানে ডিজেলের দাম বেড়েছে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩%
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সংকটের মধ্যেই পাকিস্তানে এক রাতের ব্যবধানে জ্বালানির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

দেশটির জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেন। পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ বেড়ে প্রতি লিটার ৪৫৮.৪০ রুপি (প্রায় ১.৬৪ ডলার) এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বেড়ে প্রতি লিটার ৫২০.৩৫ রুপি (প্রায় ১.৮৬ ডলার) নির্ধারণ করা হয়েছে। নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হবে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং ইরানে যুদ্ধ চলমান থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার চেষ্টা করেছে দাম আগের স্থিতিতে রাখার, কিন্তু যুদ্ধ বন্ধের কোনো সংকেত না থাকার কারণে দাম বাড়ানো অনিবার্য হয়ে গেছে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পর ইরান হরমুজ প্রণালির মাধ্যমে তেলের রপ্তানি সীমিত করেছে। এই রুট দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ করা হয়, যা আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও মূল্যকে প্রভাবিত করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD