ভূপাতিত মার্কিন বিমান ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ রোববার (৫ এপ্রিল) একটি ভূপাতিত মার্কিন বিমান ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করা ছবিতে দেখা যায় বিমানটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে।
বিজ্ঞাপন
ছবির সঙ্গে গালিবাফ লিখেছেন, “যদি যুক্তরাষ্ট্র আরও তিনটি বিমান হারায়, তবে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।”
এর আগে ইরানি সেনা ও বার্তাসংস্থার খবর অনুযায়ী, ইস্ফাহানে মার্কিন সি-১৩০ পরিবহন বিমান ভূপাতিত করা হয়। বিমানটি বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছিল।
বিজ্ঞাপন
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সি-১৩০ বিমানটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে। সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বলেছেন, “এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার করতে আসা মার্কিন বাহিনীর বিরুদ্ধে অ্যারোস্পেস, স্থল বাহিনী, প্যারামিলিটারি ইউনিট, বাসিজ ও পুলিশ কমান্ড যৌথভাবে অভিযান চালিয়েছে। অভিযানে একাধিক মার্কিন এয়ারক্রাফট ভূপাতিত হয়েছে।”
এফ-১৫ যুদ্ধবিমান শুক্রবার ভূপাতিত হয়। ওইদিনই এর একজন পাইলটকে উদ্ধার করা হয়েছিল, আর দুইদিন পর উদ্ধার করা হয় বিমানের অপর ক্রুকে।








