গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
বিজ্ঞাপন
তাদের তথ্য অনুযায়ী, উত্তর গাজার দাররাজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পরও হামাস ও ইসরায়েল একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে বেসামরিক ও যোদ্ধার পৃথক হিসাব দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, একই সময়ে গাজা থেকে হওয়া হামলায় তাদের চারজন সেনা নিহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী হামাসের নিরস্ত্র হওয়ার কথা থাকলেও, সংগঠনটি এতে সম্মতি না দেওয়ায় চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
সূত্র: আল-জাজিরা








