Logo

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে ইন্দোনেশিয়ায় জেট ফুয়েলের দাম বৃদ্ধি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৬:১২
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে ইন্দোনেশিয়ায় জেট ফুয়েলের দাম বৃদ্ধি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, সেই কারণেই ইন্দোনেশিয়া জেট ফুয়েলের ওপর সারচার্জ সর্বোচ্চ ২৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের দামও ৯ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

বিজ্ঞাপন

দেশটির অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো সোমবার জানান, জেট ফুয়েল সারচার্জ ১০ থেকে ৩৮ শতাংশ এবং অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট ৯ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। তিনি বলেন, যাত্রীদের ওপর প্রভাব কমাতে সরকার অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের ওপর ১১ শতাংশ ভ্যাট বহন করবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা এয়ারএশিয়াও টিকিটের দাম বাড়াচ্ছে এবং কিছু রুট কমাচ্ছে।

বিজ্ঞাপন

সরকার বলেছে, অভ্যন্তরীণভাবে ব্যবহৃত পেট্রোল ও প্রাকৃতিক গ্যাসের ভর্তুকি বজায় রাখা হবে, যা গ্রাহকদের খরচের ৩০–৪০ শতাংশ বহন করে। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে সংঘাত চললে দুই মাস পর এই পদক্ষেপ পুনর্বিবেচনা করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। জাকার্তার সুকর্ণ-হাত্তা বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম মার্চ থেকে ৭০ শতাংশেরও বেশি বেড়েছে।

এছাড়া বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় কমাতে সরকার বিমানের খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক বাতিল করেছে। জ্বালানি মজুদ সংরক্ষণের জন্য সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD