Logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় ভবন ধ্বংস, নিহত ৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৯:২৯
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় ভবন ধ্বংস, নিহত ৪
ছবি: সংগৃহীত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় একটি আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

হাইফার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আক্রমণে আরও চারজন সামান্য আহত হয়েছেন এবং আশপাশের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার ভোরে উদ্ধারকারী দল কয়েক ঘণ্টা চেষ্টা করে ধ্বংসস্তূপের নিচ থেকে দু’জনকে উদ্ধার করেন, যাদের বয়স ৮০ বছর, কিন্তু তারা বাঁচতে পারেননি। পরে আরও দু’জনের মরদেহ পাওয়া যায়—একজন ৪০ বছর বয়সী পুরুষ ও একজন ৩৫ বছর বয়সী নারী। শেষ মরদেহ উদ্ধার করা হয়েছে হামলার প্রায় ১৮ ঘণ্টা পর।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, ৮২ বছর বয়সী এক পুরুষ গুরুতর আহত এবং ভেন্টিলেশনে রয়েছেন। একইভাবে ৭৮ ও ৩৮ বছর বয়সী দুই নারী এবং ১০ মাস বয়সী একটি শিশু সামান্য আহত হয়েছে। শিশুটি মাথায় আঘাত পেয়েছে।

ইসরায়েলের রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসের এক মুখপাত্র বলেন, ৮২ বছর বয়সী বৃদ্ধের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে স্থিতিশীল হলেও ভেন্টিলেশনে রাখা হয়েছে। আহত ৭৮ বছর বয়সী নারীও চিকিৎসাধীন এবং পরিস্থিতি স্থিতিশীল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD