যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ অতিক্রম করলে, যুদ্ধ মধ্যপ্রাচ্য ছড়িয়ে যাবে: ইরান

যুক্তরাষ্ট্র যদি তেহরানের ‘রেড লাইন’ অতিক্রম করে, তাহলে চলমান সংঘাত মধ্যপ্রাচ্য সীমার বাইরে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হুঁশিয়ারি দিয়েছে, ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
বিজ্ঞাপন
বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে ইরান তাদের প্রতিহত করার পদক্ষেপ নেবে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা এবং তেল-গ্যাস সরবরাহে বাধা সৃষ্টি করা।
আইআরজিসি আরও জানায়, পূর্বে সীমিত প্রতিক্রিয়ার মাধ্যমে ধৈর্য দেখানো হলেও এখন থেকে কোনো সীমাবদ্ধতা থাকবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে যাতে সামরিক ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলা যায়।
সূত্র: এএফপি








