Logo

হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান, থাকছে শর্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১২:৫২
হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান, থাকছে শর্ত
ছবি: সংগৃহীত

ইরানের ওপর হামলা বন্ধ করা হলে প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ হলে সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক কার্যক্রম বন্ধ করবে।

একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়েও সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালী দিয়ে নিরাপদ চলাচলের সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় রাখতে হবে এবং কিছু কারিগরি সীমাবদ্ধতা মেনে চলতে হবে।

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য দুই সপ্তাহের যুদ্ধবিরতি প্রক্রিয়ার মধ্যেই ইরানের এই অবস্থান সামনে এলো, যা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD