Logo

যুদ্ধবিরতির মধ্যেও ইরানের ওপর হামলা চালালো ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১৩:৫৯
যুদ্ধবিরতির মধ্যেও ইরানের ওপর হামলা চালালো ইসরায়েল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পরও ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, বুধবার ভোরে ইরানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

টেলিভিশন চ্যানেলের তথ্য অনুযায়ী, ইরান এখনও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অব্যাহত রাখছে। তাই ইসরায়েল প্রতিরক্ষামূলক হিসেবে ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর প্রকাশের পর তেহরানের নাগরিকরা আনন্দ উদযাপন করেছেন। স্থানীয় সময় বুধবার ভোরে শহরের রাস্তায় মিছিল ও স্লোগান দেখা গেছে। যুদ্ধ আপাতত থামার সম্ভাবনায় তেহরানের বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD