Logo

হরমুজ প্রণালি চালুর খবরে স্বস্তি ফিরছে অর্থনীতিতে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১৪:০৮
হরমুজ প্রণালি চালুর খবরে স্বস্তি ফিরছে অর্থনীতিতে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরে বৈশ্বিক অর্থনীতিতে স্বস্তির ছোঁয়া মিলেছে। বিশেষ করে তেলের দাম কমতে শুরু করেছে এবং শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।

বিজ্ঞাপন

ব্রেন্ট ক্রুডের আন্তর্জাতিক বাজার মূল্য বুধবার প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে এসেছে। এর আগে, সংঘাত শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালীর নৌ চলাচল প্রায় বন্ধ করলে তেলের দাম দ্রুত বেড়ে ১১৯ ডলারে পৌঁছেছিল। যুদ্ধবিরতির অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ নৌপথ আবার খোলার ঘোষণায় বাজারে ইতিবাচক বার্তা এসেছে।

শুধু তেল নয়, এশিয়ার প্রধান শেয়ারবাজারেও উত্থান লক্ষ্য করা গেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরে এসেছে।

বিজ্ঞাপন

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই স্বস্তি আপাতত সাময়িক। যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তিতে রূপ না নিলে তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে না। এশিয়ার আমদানিনির্ভর দেশগুলো উচ্চ জ্বালানি মূল্যের চাপ সামলাতে এখনও ব্যস্ত।

বিশ্ব অর্থনীতির নজর এখন এই যুদ্ধবিরতির স্থায়িত্ব ও ভবিষ্যৎ পরিস্থিতির দিকে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD