ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত জানালো চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে চীন। বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য চীন ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে আসছে এবং এই যুদ্ধবিরতি সেই প্রক্রিয়াকে আরও সুগম করবে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, চীনের দৃষ্টিতে এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সংকট সমাধানের নতুন সুযোগ তৈরি করবে। চীন মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।
সূত্র: আল জাজিরা








