Logo

আবারও সংঘর্ষে রণক্ষেত্র ভারতের মণিপুর, দুই শিশুসহ নিহত ৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১৫:৫৩
আবারও সংঘর্ষে রণক্ষেত্র ভারতের মণিপুর, দুই শিশুসহ নিহত ৪
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। অশান্তি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (৭ এপ্রিল) কিছু এলাকায় ইন্টারনেট ও মোবাইল ডাটা সীমিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মণিপুরে হিন্দু মেইতেই সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত চলছে। এ পর্যন্ত এতে ২৫০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

নিরাপত্তা সূত্রের মতে, বিষ্ণুপুর জেলায় কুকি গোষ্ঠীর হামলায় মেইতেই সম্প্রদায়ের দুই শিশু নিহত হয়। এর জবাবে উত্তেজিত মেইতেই জনতা একটি আধাসামরিক বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গুলি চালালে আরও দুজন নিহত হন, অন্তত পাঁচজন আহত হন।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্য সরকার পাঁচ দিনের জন্য সংঘাতপ্রবণ জেলাগুলোতে ইন্টারনেট ও মোবাইল ডাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিষ্ণুপুর ও ইম্ফলসহ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়নাম খেমচাঁদ সিংয়ের কার্যালয় জানিয়েছে, শান্তি ভঙ্গের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অপরাধীদের ধরতে হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

স্থানীয় অধিকার কর্মীরা অভিযোগ করেছেন, জমি ও সরকারি চাকরির ভাগ নিয়ে চলমান বিরোধকে রাজনৈতিক উদ্দেশ্যে উসকে দেওয়া হচ্ছে। ২০২৩ সালে প্রথম সহিংসতা ছড়িয়ে পড়ার সময় প্রায় ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পলিয়েছিলেন। চলমান উত্তেজনার কারণে হাজারো মানুষ এখনও নিজের বাড়িতে ফিরতে পারছেন না।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স, এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD