Logo

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল, ২০২৬, ১৩:৪৬
ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংস্থা এনএএসিপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছে। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

সংস্থার প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ ও উন্মাদ। তার বক্তব্য ও আচরণ শুধু উদ্বেগজনক নয়, বরং তা অত্যন্ত বিপজ্জনক।” তিনি আরও যোগ করেন, “দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি যখন সত্য, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তখন তা দেশের পাশাপাশি বিশ্বের জন্যও হুমকি সৃষ্টি করে। তাই ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে।”

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অক্ষম মনে করলে তার ক্ষমতা চ্যালেঞ্জ করার প্রক্রিয়া শুরু করা যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD