Logo

চুক্তি ভাঙলে ইরানে বড় হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৬
চুক্তি ভাঙলে ইরানে বড় হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক উপস্থিতি আপাতত প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতি বা চুক্তি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত মার্কিন রণতরী, যুদ্ধবিমান ও সেনা সদস্যরা ওই অঞ্চলে অবস্থান করবে।

বিজ্ঞাপন

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তি লঙ্ঘিত হলে ইরানকে এমন হামলার মুখে পড়তে হবে, যা আগে কখনো দেখা যায়নি।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, অতিরিক্ত গোলাবারুদ, বিমান ও সামরিক সরঞ্জাম ইরানের আশপাশে মোতায়েন থাকবে যতক্ষণ না চুক্তি বাস্তবায়ন নিশ্চিত হচ্ছে। যদি তা বাস্তবায়িত না হয়, তাহলে নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে, যা আগের যেকোনো সময়ের চেয়ে বড় ও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, আলোচনার একটি মূল শর্ত ছিল—ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবাধ ও নিরাপদ রাখতে হবে।

তিনি বলেন, মার্কিন সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD