ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোভাবেই কমানো হবে না, ঘোষণা ইরানের

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই কমানো হবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
বিজ্ঞাপন
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির বরাতে তিনি বলেন, ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করার চেষ্টা সফল হবে না এবং এ কর্মসূচি চলমান থাকবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। তাদের বক্তব্য অনুযায়ী, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে, অন্যথায় তা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা








