Logo

যুদ্ধবিরতি আলোচনা : ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৭:২০
যুদ্ধবিরতি আলোচনা : ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এ ছুটি কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার রাতে ইসলামাবাদ জেলা প্রশাসনের এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়। যদিও সেখানে ছুটির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠককে সামনে রেখে নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের স্থায়ী সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। হোয়াইট হাউস জানিয়েছে, এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ছুটি শুধুমাত্র ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে প্রযোজ্য হবে। তবে জরুরি সেবাখাত—যেমন পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ—স্বাভাবিকভাবেই চালু থাকবে।

এদিকে প্রশাসন নাগরিকদের প্রয়োজন অনুযায়ী কার্যক্রম পরিকল্পনার পরামর্শ দিয়েছে।

সূত্র: ডন নিউজ, এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD