Logo

খামেনি হত্যার ৪০ দিন : ইরানজুড়ে বিক্ষোভ সমাবেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৭:৫৭
খামেনি হত্যার ৪০ দিন : ইরানজুড়ে বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি হত্যার ৪০ দিন পূর্তি উপলক্ষে দেশজুড়ে ব্যাপক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এই ঘটনাকে ঘিরে নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়েছেন বলে জানা গেছে। সাম্প্রতিক দিনগুলোতেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন মতাদর্শের মানুষ রাস্তায় নেমেছেন। বিশেষ করে রাতের বেলায় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেওয়ার প্রবণতা বেড়েছে।

প্রতিবাদকারীদের সবাই সরকারপন্থি না হলেও বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে তারা একত্রিত হচ্ছেন। সমাবেশে অংশ নেওয়া কয়েকজন জানান, যুদ্ধবিরতির বিরোধিতাও রয়েছে জনমতের একটি অংশে। তাদের মতে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়া উচিত।

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি ফোনে কথা বলেছেন। ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা শুরুর পর এটিই দুই দেশের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD