Logo

কখন শুরু হবে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ, কী ভূমিকা পাকিস্তানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, ১৬:৩৬
কখন শুরু হবে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ, কী ভূমিকা পাকিস্তানের
ছবি: সংগৃহীত

দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে বহু প্রতীক্ষিত আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাঘের ঘালিবাফ।

বিজ্ঞাপন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড-ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকটি একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

তবে আলোচনার সুনির্দিষ্ট এজেন্ডা এখনো প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই পক্ষ ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ, জার্ড ক্রুসনার।

অপরদিকে ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের সঙ্গে এ আলোচনায় থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তানের ভূমিকা কি?

বিজ্ঞাপন

দুই দেশের প্রতিনিধিদেরই বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান অসিম মুনির। আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। এছাড়া দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি করতেও সহায়তা করেছে ইসলামাবাদ।

দুই পক্ষের মধ্যে হরমুজ প্রণালিল অবরোধ করে রাখা, লেবাননে অব্যাহত হামলা এবং ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো নিয়েই এখন তাদের মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব চলছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এরপর প্রায় ৪০ দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা শুরু থেকেই ভঙ্গুর অবস্থায় রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। একই সঙ্গে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সামরিক প্রস্তুতি হিসেবে জাহাজগুলোকে অস্ত্রসজ্জিত করার কথাও জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD