Logo

মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানে অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, ১৭:৩৩
মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানে অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে শনিবার (১১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে অস্ত্রের চালান পাঠানো হতে পারে, যার মধ্যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিজ্ঞাপন

মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তাদের অস্ত্রভাণ্ডার পুনরায় শক্তিশালী করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে বিদেশি মিত্রদের সহায়তা নেওয়া হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

গোয়েন্দাদের দুটি সূত্র বলেছেন, তারা ইঙ্গিত পেয়েছেন চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে। যেন অস্ত্রগুলো কোথা থেকে আসছে সেটি শনাক্ত না করা যায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও জানিয়েছে, গোয়েন্দারা বলেছেন, এ মুহূর্তে চীন কাঁধ থেকে ছোড়া বিমান বিধ্বংসী মিসাইল ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছে।

এই মিসাইল ব্যবস্থা দিয়েই যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল ইরান। যেটির দুই ক্রুকে উদ্ধার করতে বিশাল অভিযান চালাতে হয় মার্কিন সৈন্যদের। এতে তারা আরও দুটি পরিবহন বিমান ও দুটি হেলিকপ্টার হারায়।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস। তাদের বক্তব্য, যুদ্ধরত কোনো দেশের কাছে চীন কখনো অস্ত্র সরবরাহ করেনি এবং মার্কিন গোয়েন্দাদের দাবি ভিত্তিহীন।

বিজ্ঞাপন

“দায়িত্বশীল বড় দেশ হিসেবে, চীন তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করছে। আমরা যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করব ভিত্তিহীন অভিযোগ,উদ্দেশ্যমূলকভাবে কোনো কিছুতে কারও নাম জড়ানো থেকে যেন তারা বিরত থাকে। আমরা তাদের কাছে আরও অনুরোধ করব সংবেদনশীলতার প্রতি যেন তারা জড়িত হয়। আমরা আশা করব যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা কমাতে আরও বেশি কাজ করবে।”

সূত্র: সিএনএন

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD