Logo

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, ১৯:৪২
যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তেলকে “বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর” বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে, যাতে তারা ‘বিশ্বের সবচেয়ে সেরা ও সবচেয়ে মধুর’ তেল (এবং গ্যাস!) লোড করতে পারে।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের দুই বৃহত্তম তেল অর্থনীতির দেশের তুলনায় বেশি পরিমাণে তেল মজুত রয়েছে এবং এর মানও অত্যন্ত ভালো। তিনি আরও লেখেন, ‘আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি, দ্রুত চলে আসুন!’

তিনি এমন এক সময়ে পোস্টটি করেছেন, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে।

বিজ্ঞাপন

বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম সম্প্রতি ১১০ ডলারের ওপরে উঠে যায়। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান একটি শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তা ১৫ শতাংশ কমে ৯২ ডলারের কিছু নিচে নেমে আসে। তবে সংঘাত শুরুর আগের তুলনায় এখনো তেলের দাম বেশি। আগে এই তেল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে লেনদেন হচ্ছিল।

এদিকে ইরানের অবরোধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত হয়ে পড়ে। যুদ্ধবিরতি চুক্তির একটি অংশ হিসেবে এই কৌশলগত জলপথ পুনরায় উন্মুক্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি বাংলা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD