ইরানে আবারও হামলার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও ইরানে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য উঠে এসেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, পূর্ণাঙ্গ যুদ্ধের পথে না গিয়ে সীমিত আকারে লক্ষ্যভিত্তিক হামলার কৌশল নিয়ে ভাবছে ওয়াশিংটন। তেহরানের ওপর চাপ বাড়াতে নির্দিষ্ট সামরিক ও কৌশলগত স্থাপনাকে টার্গেট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এছাড়া কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পাশাপাশি সামরিক বিকল্পও খোলা রাখছে হোয়াইট হাউস। এর অংশ হিসেবে ইরানের বন্দর এলাকায় নৌ চলাচল নিয়ন্ত্রণে নৌ-অবরোধ আরোপের বিষয়েও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল








