Logo

হরমুজ প্রণালিকে ঘিরে সংকট: ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য ও ফ্রান্স

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৬, ১৮:৩৫
হরমুজ প্রণালিকে ঘিরে সংকট: ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য ও ফ্রান্স
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট সংকট নিরসনে প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই বৈঠকে প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পথ খোঁজা হবে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে তেহরান কার্যত নিজেদের ছাড়া অন্য দেশের জাহাজ চলাচল সীমিত করে দেয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।

অন্যদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর নেতারা ইরান-সংকট ঘিরে চলমান যুদ্ধবিরতিকে সমর্থন জানানো ছাড়াও হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালিটি পুনরায় চালু করতে একটি আন্তর্জাতিক উদ্যোগ বা মিশন গঠনের বিষয়েও আলোচনা হতে পারে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD