Logo

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে যে বার্তা দিল ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৬, ১৯:০৯
শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে যে বার্তা দিল ভারত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে পাঠানো অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত থাকবে এবং সব সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টির সব অগ্রগতি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারত সফরে এলে তার সঙ্গে আলোচনায় বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভারত নতুন বাংলাদেশের সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই দেশই একমত হয়েছে। বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

মুখপাত্র বলেন, আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও মতবিনিময় অব্যাহত থাকবে।

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD