Logo

রিয়াদে পৌঁছানোর আগেই হুথিদের মিসাইল প্রতিহত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬, ১৮:২৯
রিয়াদে পৌঁছানোর আগেই হুথিদের মিসাইল প্রতিহত করল সৌদি
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্রুজ মিসাইল প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। শনিবার (২৮ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সেটি প্রতিহত করা হয়।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা ও হোদেইদা বন্দরে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এর পরপরই রিয়াদ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছোড়ে হুথিরা।

মিসাইল প্রতিহত করার কথা জানালেও এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি জোট।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ সময় সৌদির বিমানবন্দর, তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। পাল্টা জবাবে হুথিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। পরের বছর, ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সাল পর্যন্ত সাত বছর ধরে চলা বিমান হামলার পরও নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি হুথিরা।

পরে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে চলতি বছরের জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোটের হামলার পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাবাহিনীও স্থল অভিযান শুরু করেছে। এতে দেশটিতে দীর্ঘদিনের সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD